Description
20160709-blog-Story-Mithe-kada
ক্যালকুটায় আসার আগে ‘জটি’ তাকে বলেছিল এখানে নো ফোঁকাফুঁকি বিজনেস্। কিন্তু তার ফলে তার কোষ্ঠ জ্যামপাক্ট আটকে গেছে। এখন রীতিমত কষ্ট হচ্ছে। পরেশবাবুকে সে ছোট ছোট ব্রাউন সিগার খেতে দেখেছে। সেটা হলেও তার চলবে। এরপর ম্যাটিলডা সরাসরি সাহায্য চেয়ে বসে, ‘মে আই বরো ওয়ান সিগার ফ্রম ইউ, ড্যাডু?’
আশ্চর্যে্যর ব্যাপার সকালে মর্নিং ওয়াকের বন্ধুরা পর্য্যন্ত ব্যাপারটায় কোন গুরুত্ব দিল না। উল্টে পরেশবাবুর হাঁড়িপানা মুখ দেখে উপদেশের কি বন্যা! ‘হ্যাঁ হে, ভোরের তাজা বাতাসে শুধু শরীর ফিট রেখে কী করবেটা কি? মনে যে প্যাঁচ মেরে রয়েছো, বলি, শরীর আর মন কি আলাদা?‘ বিপিনবাবুর কথার খেই ধরে যোগেন মিত্তির বললেন,‘তোমার সব ব্যাপারে বাড়াবাড়ি। সে বিদেশিনী। তাদের ধাতটাই আলাদা। আর চেয়েছে তো তোমারই কাছে বাপু!’ নাঃ, এদের বক্ বক্ অসহ্য। মনে মনে বিরক্ত হন পরেশবাবু।


Reviews
There are no reviews yet.